বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

কুষ্টিয়ায় ভেজাল গুড় কারখানায় র‌্যাবের মোবাইল কোর্টের অভিযান ১ জনকে সাজা

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি:

ঘটনার সংক্ষিপ্ত বিবরণঃ র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান এবং খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ^াস এর নেতৃত্বে অদ্য ২৭ নভেম্বর ২০২২ ইং তারিখ দুপুর ০১:০০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার খোকসা থানাধীন কালীবাড়ি এলাকায়’’ মেসার্স দিলীপ ট্রেডার্স নামের একটি ভেজাল গুড় কারখানায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে জনৈক দিলীপ বিশ^াস এর মালিকানাধীন গুড় তৈরির কারখানায় ২৩৬৩০ কেজি ভেজাল গুড়, ১৮৫০ কেজি চিনি, ১৫ কেজি ফিটকিরি এবং ০৭ লিটার রং জব্দ করা হয়। মোবাই কোর্ট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানার ম্যানেজার শ্রী উজ্জল বিশ^াস(৪৫), পিতা-মৃত সত্তরঞ্জন বিশ^াস, সাং-কালীবাড়ি পাড়া, থানা-খোকসা, জেলা-কুষ্টিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১, ৪২ ও ৪৩ ধারায় ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন, যার মামলা নং-০৩, তারিখঃ ২৭ নভেম্বর ২০২২। এছাড়া একজন গুড় ব্যবসায়ী মোঃ জয়নাল (৪২) কে একই আইনের ৪১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে জব্দকৃত ভেজাল গুড় এবং গুড় তৈরির উপকরণ ধ্বংস করা হয় এবং গ্রেফতারকৃত আসামিকে কুষ্টিয়া কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

স্বাক্ষরিতঃ মোহাম্মদ ইলিয়াস খান, স্কোয়াড্রন লীডার কোম্পানী কমান্ডার, র‌্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com