রবিবার, ১৭ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

কৃতি শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করলো বাংলাদেশ পুলিশ

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী জেলা পুুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  সকাল ১০টায় পুলিশ লাইনস ড্রীল শেডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম ( বার)। বৃহস্পতিবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেনম, রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর), মোঃ ইফতেখায়ের আলম। তিনি জানান, বাংলাদেশ পুলিশে কর্মরত সদস্যদের সন্তানদের পড়ালেখার ক্ষেত্রে উৎসাহ ও অনুপ্রেরণা প্রদান করার লক্ষ্যে ২০১৮ সাল হতে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান করা হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বিগত বছররের  ন্যায় বাংলাদেশ পুলিশের প্রধান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর উদ্যোগে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সকল বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ বছর  ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান করা হচ্ছে। বৃহস্পতিবার রাজশাহী জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যবৃন্দের সন্তানদের মধ্যে  এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী ১৯ জন ও এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী ২১ জন শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়।  প্রধান অতিথি পুলিশ সুপার কৃতি  শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট তুলে দেন।  এসএসসি  ও এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের মধ্য থেকে  কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করেন। পুলিশ সুপার তার বক্তব্যে এসএসসি ও এএইচসি পরীক্ষায় সাফল্য অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান। পাশাপাশি  ভালোভাবে লেখাপড়া করে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশের উন্নয়নের যাত্রাকে  আরো এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com