বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের স্মারকলিপি প্রদান

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন, শেরপুর:
শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের পাঁচটি গ্রামে চলতি বোরো আবাদে নকল বীজের কারণে প্রায় ২শ একর জমির চারা পাঁচে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতিপূরণের দাবিতে সরকারের বিভিন্ন দপ্তরের স্মারকলিপি দিয়েছেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা চেয়ারম্যানের বরাবর ওই স্মারকলিপি প্রদান করেন।
বাংলাদেশ কৃষক সমিতির শেরপুর জেলা শাখার আহবায়ক সোলায়মান আহমেদের নেতৃত্বে এ সময় ক্ষতিগ্রস্ত প্রায় অর্ধশত কৃষক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শেরপুর সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের ৫টি গ্রামের প্রায় ২০০ একর জমির বোরো চারায় পচন ধরেছে। ফলে এ চারা থেকে কোনো ধান পাওয়া সম্ভাবনা না থাকায় কৃষকরা হতাশ হয়ে পড়েছে। ভুক্তভোগী কৃষকরা জানান, তারা আশপাশের দোকান থেকে ইস্পাহানী কোম্পানির ব্রি ধান-২৯ এর ধানের বীজ নিয়ে এসব জমিতে চারা উৎপাদন করা হয়েছিল। কিন্তু আশপাশের জমিতে অন্য জাতের ধানের চারাগুলো বর্ধনশীল হলেও ব্রী ধান-২৯ জাতের চারাগুলোর বর্জনশীল না হয়ে গোড়ায় পচন ও পাতা হলুদ হয়ে মরে যাচ্ছে। শেরপুর সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বলেন, বিষয়টি তিনিও অবগত রয়েছেন। সংশ্লিষ্ট সকল দপ্তরে এবং উল্লিখিত বিষ কোম্পানিকে অবহিত করে কৃষকদের ক্ষতিপূরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com