শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

খাগড়াছড়িতে ২বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩০

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির আলুটিলা জিরো মাইল ২০নাম্বার এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে শ্যামলী পরিবহণের সুপার ভাইজার জহিরুল ইসলাম(৪০) নিহত হয়েছেন। তিনি জয়পুর হাটের দুমুর হাট উপজেলার বেলাল হোসেনের ছেলে। এসময় আহত হয়েছেন আরও অন্ততঃ ৩০জন যাত্রী। তাদের মধ্যে ৫জন সেনাবাহিনী সদস্য বলে জানা গেছে। সোমবার(২৫ জুলাই ) বিকেল ৩টায় এ দূর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে জিরো মাইল এলাকায় ঢাকা থেকে আসা শ্যামলী পরিবহনের বাসটি অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিকে থেকে আসা চট্টগ্রামগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে শ্যামলী পরিবহনের সুপার ভাইজারের মৃত্যু ঘটে। এ সময় উভয় বাসের আরও প্রায় ৩০যাত্রী আহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ আরিফুর রহমান বলেন, বিকেলে ২বাসের মুখোমুখি সংঘর্ষের পর শ্যামলী পরিবহনের চালক পালিয় গেছে। পুলিশ বাস ২টিকে আটক করেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com