সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

খাগড়াছড়িতে কাঠ বোঝাই ট্রাক উল্টে নিহত-২, আহত-৭

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির গুইমারায় কাঠ বোঝাই ট্রাক উল্টে ২জন নিহত ও ৭জন আহত হয়েছে।
মঙ্গলবার(২৩ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে গুইমারার জালিয়াপাড়া-মহালছড়ি সিন্দুকছড়ি সড়কে তৈকর্মা পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মানিকছড়ি গচ্ছাবিল এলাকার আলতাফ হোসেনের ছেলে মোঃ রাজু(৩৫) ও আব্দুল কাদেরের ছেলে মোঃ ইলিয়াছ(৩৭)। আহতদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, সকালে কাঠ বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-০৩৩১) মহালছড়ি থেকে ঢাকা যাওয়ার পথে সিন্দুকছড়ি বাজার পার হয়ে তৈকর্মা পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ২জনের মৃত্যু ঘটে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মুহম্মদ রশীদ জানান, ট্রাক উল্টে ২শ্রমিক নিহত হয়েছে। আহত চালক ও হেল্পারের চিকিৎসা পরবর্তী কথা বলে দুর্ঘটনার কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com