বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

গত পাঁচ বছর রংপুরে অভাবনীয় উন্নয়ন হয়েছে: মোস্তফা

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল,রংপুর:
জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, গত পাঁচ বছর অভাবনীয় উন্নয়ন হয়েছে। আমার আগে একজন সরকার দলীয় মেয়র (সরফুদ্দিন আহমেদ ঝন্টু) ছিলেন। উনার সময়ে রংপুর সিটির উন্নয়নে কাজ হয়েছিল ২৭০ কোটি টাকার। আর গত পাঁচ বছরে সাড়ে ১২০০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। আমি কাজপাগল মানুষ, সিটির উন্নয়নমূলক কাজ নিজে থেকে তদারকি করার জন্য ভোর থেকে সকাল, দুপুর এমনকি সন্ধ্যা পর্যন্ত, আবার কখনো কখনো রাত পর্যন্ত বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ছুটে বেড়িয়েছি। এটা অন্য কোনো মেয়র কখনো করেছে কি না জানি না। এখন মূল্যায়ন করার দায়িত্ব জনগণের। তবে আমি শতভাগ আশাবাদি জনগণ আমাকেই বিজয়ী করবে। পরে সাংবাদিকদের এসব কথা বলেন সাবেক মেয়র ও জাতীয় পার্টির প্রার্থী। এর আগে রোববার বেলা ১১টার দিকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগে বের হন জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। নগরীর হাজিরহাট, মুচির মোড়, চেয়ারম্যানের মোড়, মনোহর বাজার, সুকানচৌকি বাজার, হাসনা বাজার ও কেল্লাবন্দ কাচারি এলাকায় লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন। পরে বিকেলে নগরীর মাহিগঞ্জ, নগর মীরগঞ্জ বাজার, সাহেবগঞ্জ ও আরসিসিআই স্কুল মোড়ে পথসভা করেন। এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, জেলা কমিটির আহ্বায়ক হাজী আব্দুর রাজ্জাক সহ মহানগর ও জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com