বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

গুইমারায় কাভার্ড ভ্যান ও শান্তি পরিবহনের সংঘর্ষে নিহত ১

Reading Time: < 1 minute

খাগড়াছড়ি সংবাদদাতা :
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় যাত্রিবাহী শান্তি পরিবহনের সাথে সংঘর্ষে পণ্যবাহী একটি কাভার্ড ভ্যান চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি-গুইমারা সড়কের বুদংপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাভার্ড ভ্যান চালকের নাম মো. শহিদ (৪০)। খোঁজ নিয়ে জানা গেছে নিহত চালকের বাড়ি বান্দরবান জেলায়। প্রাণ আরএফএল কোম্পানির পণ্যবাহী গাড়ির চালক ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলো শান্তি পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৪০৮৮০ বাসটি। আর পণ্য দিয়ে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি আসছিলো প্রাণ আরএফএল কোম্পানির ঢাকা মেট্রো-ড-১৪১৮২০ কাভার্ড ভ্যান। গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকা অতিক্রম করার সময় বেপরোয়া শান্তি পরিবহনের সাথে কাভার্ড ভ্যানটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাভার্ড ভ্যানটির চালকসহ শান্তি পরিবহনের বেশ ক’জন যাত্রী আহত হয়। আহতদের তাৎক্ষনিক উদ্ধার করে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কাভার্ড ভ্যান চালককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। পরে চট্টগ্রাম নেয়ার পথেই মৃত্যু হয় তার। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবদুর রশিদ বলেন, ‘এ ঘটনায় এখন অব্দি থানায় কেউ কোনো অভিযোগ করেননি। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলে আমরা মামলা নেবো।’ এদিকে এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা বলছেন- বেপরোয়া গতির কারণে প্রতিদিনই খাগড়াছড়ি’র কোনো না কোনো সড়কে দুর্ঘটনা ঘটছে। আর এতে অকালে ঝড়ে পড়ছে অনেক তাজা প্রাণ। নামের সাথে গাড়ির গতি, চালক এবং সুভারভাইজারদের আচরণের মিল খুঁজে পান না যাত্রী সাধারণ। শান্তি পরিবহনের সেবা নিয়ে তুমুল অসন্তোষ রয়েছে যাত্রীদের মাঝে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com