শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

Reading Time: < 1 minute

আঃ খালেক মন্ডল,গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পান্থাপাড়া এলাকায় রোববার সকালে ঢাকা-রংপুর মহাসড়কে একটি কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে মোজাম্মেল হক (৬৫) নামে এক কলা ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত মোজাম্মেল হক একই উপজেলার বকচর গ্রামের বাসিন্দা।স্থানীয় লোকজন জানান, নিহত মোজাম্মেল হক একটি অটোরিক্সাযোগে গোবিন্দগঞ্জ সদরে যাচ্ছিলেন। এসময় ঢাকা-রংপুর মহাসড়কের পান্থাপাড়া এলাকায় অসাবধানতাবশত: অটোরিক্সা থেকে পড়ে যান। একইসময়ে রংপুরগামী সদাগর এক্সপ্রেস এন্ড কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করে।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় আনা হয়েছে। চালক পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com