রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

News Headline :
পাবনা জেলা পুলিশ মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হরমুজের নিরাপত্তায় মিত্রদের সহযোগিতা চাইছেন ট্রাম্প জাতিসংঘ অধিবেশনে সভাপতি পদে রাশিয়ার সমর্থন চাইলেন শামা ওবায়েদ কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে এক শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

Reading Time: < 1 minute

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে এক শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

পারভেজ মামুন”চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইয়াবাসহ এক শীর্ষ মাদকব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। শনিবার বিকেল ৩টার সময় শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের কল্যানপুর গ্রাম হতে ১হাজার ৪৬৪ পিস ইয়াবাসহ ওই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক শীর্ষ মাদক ব্যবসায়ী-শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর মুন্নাটোলা গ্রামের মোঃ মইমুর হোসেনের ছেলে মোঃ দুরুল হুদা (৪০)।
শনিবার বিকেল সোয়া ৫টায় পাঠানো এক প্রেসনোটে র‌্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের কল্যানপুর গ্রাম হতে ১ হাজার ৪৬৪ পিস ইয়াবাসহ দুরুলকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন হতে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মাদকের মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com