বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

চাটমোহরে এমপি প্রার্থী চাই- দাবিতে সমাবেশের ডাক দিলেন পাবনা-৩ আসনের  বিএনপি নেতা হীরা

চাটমোহরে এমপি প্রার্থী চাই- দাবিতে সমাবেশের ডাক দিলেন পাবনা-৩ আসনের  বিএনপি নেতা হীরা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ভাঙ্গুড়া,পাবনা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-০৩ (চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনের স্থানীয় প্রার্থীকে মনোনয়ন দেওয়ার দাবিতে আগামী ৮ নভেম্বর (শনিবার) বিকেল ৩টায় চাটমোহর বালুচর মাঠে সমাবেশের ডাক দিয়েছেন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক পৌর মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান, বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ হাসাদুল ইসলাম হীরা। বুধবার (৫ নভেম্বর) রাত ৯টায় ফেসবুক লাইভে এসে তিনি এই সমাবেশের ঘোষণা দেন। ফেসবুক লাইভে হীরা বলেন, “গত দেড় যুগ ধরে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনে আমরা হামলা-মামলা,জেল-জুলুম ও অন্যায়-অত্যাচারের শিকার হয়েছি। আমার কর্মীরা কেউই লুটপাট বা চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিল না। অথচ আসন্ন নির্বাচনে পাবনা-০৩ আসনে একজন বহিরাগত কে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে,যার এলাকায় কোন জনসমর্থন নেই মাত্র ৫ শতাংশ সমর্থন তার পক্ষে।”
তিনি আরও বলেন, “বহিরাগত প্রার্থী ঘোষণার পর পাবনা-০৩ আসনের জনগণ ক্ষুব্ধ। প্রমাণ হিসেবে দেখা গেছে,মনোনয়ন ঘোষণার পর খুব অল্পসংখ্যক লোক ফুল ও মিষ্টি নিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছে।তাদের বেশিরভাগই আগে থেকেই ঐ ব্যক্তির অনুসারী ছিল। বহিরাগত কিছু লোক এসে প্রচারণা চালাচ্ছে, কিন্তু তারা ভোটার নয়। ভোট দেবে এই  এলাকার সাধারণ মানুষ।” বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি সন্মান  রেখে আহ্বান জানিয়ে হীরা বলেন,এখনও সময় আছে। মাঠ জরিপ করে স্থানীয় জনপ্রিয় প্রার্থীকে মনোনয়ন দিন। বহিরাগত কে প্রার্থী করলে এই আসনে জয় পাওয়া প্রায় অসম্ভব। বরং এতে জামায়াত নেতাকর্মীরা খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছে। সরকার গঠনের জন্য প্রতিটি আসন পুনরুদ্ধার করতে হবে। বহিরাগত প্রার্থীর পক্ষে পাবনা-০৩ থেকে বিজয়ী হওয়া অসম্ভব। এমপি মনোনয়ন প্রত্যাশি হীরা শনিবারের সমাবেশে চাটমোহর,ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার যুব সমাজ, ছাত্র সমাজ, সুধীজন ও সাধারণ জনগণ কে উপস্থিত থাকার আহ্বান জানিয়ে বলেন,“সমাবেশ থেকে ‘চাটমোহরে এমপি প্রার্থী চাই’ দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”
এদিকে, একই দাবিতে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কে.এম. আনোয়ারুল ইসলামও একই দিন,একই সময় ও একই স্থানে পৃথক সমাবেশের ডাক দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com