বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

চেঙ্গী নদীর ভাঙ্গন থেকে রক্ষার দাবী এলাকাবাসীর 

Reading Time: < 1 minute

আব্দুল্লাহ আল মামুন, খাগড়াছড়িঃ
খাগড়াছড়ি পার্বত্য জেলার ৩নং গোলাবাড়ি ইউনিয়নের উত্তর গঞ্জপাড়ায় চেঙ্গী নদীর অব্যাহত ভাঙ্গনের কবল থেকে রক্ষার দাবী জানিয়েছে এলাকাবাসী।
সরেজমিনে এলাকায় গেলে, শুক্রবার(১৬ সেপ্টেম্বর) বেলা ২টায় চেঙ্গী নদীর পাড়ে ক্ষতিগ্রস্থ ও আতঙ্কিত নারী পুরুষ এ দাবী জানায়। এসময় নদীর পাড়ে বসবাসরত মোছাঃ রুবি, অধীর বাবু, নুর মোহাম্মদসহ আরো অনেকেই বলেন, বিগত অনেক বছর ধরে চেঙ্গী নদীর অব্যাহত ভাঙ্গনে এলাকার বিপুল পরিমান ফসলি জমি ও অসংখ্য বসতবাড়ি নদীগর্ভে বিলিন হয়েছে। প্রতি বছর ২/৩জন শিশু  এ স্পটে মৃত্যু বরণ করে। সম্প্রতি বর্ষা মৌসুমে ২শিশুসহ ৩জন এ ভাঙ্গন কবলিত স্পটে নদীর পানিতে পড়ে গিয়ে প্রবল স্রোতে ভেসে মৃত্যু বরণ করে। অথচ এ ব্যাপারে কর্তৃপক্ষের কোন নজরদারী নেই। তারা আরও বলেন, একাধিক পরিবারের শেষ সম্বল ভিটামাটি টুকু হারানোর আতংকে  সার্বক্ষণিক ভীত-সন্ত্রস্ত থেকে পরিবার-পরিজন নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর দিন কাটাচ্ছেন তারা। এভাবে অব্যাহত ভাঙ্গন চলতে থাকলে উত্তর গঞ্জপাড়া আনন্দ অফিস সড়ক ও আবরার কমপ্লেক্স মসজিদ-মাদ্রাসাসহ ৪০/৫০টিপরিবারের বসবাসরত মদিনা নগর নামক গ্রামটি নদীগর্ভে বিলিন হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা করছেন তারা। নদীর ভাঙ্গন রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com