শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

জনপ্রিয় কনফেকশনারীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা লাখ টাকা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
জনপ্রিয় কনফেকশনারীতে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে নোংরা পরিবেশসহ নানা অনিয়মের অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া  পাবনা জেলার সদর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট এর অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে বিএসটিআইয়ের অনুমোদন ব্যতিরেকে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে বিস্কুট, পাউরুটি পণ্য উৎপাদন এবং পণ্যের লেবেলে অবৈধ ভাবে বিএসটিআই’র মান চিহ্ন ব্যবহার করায় এবং পণ্যগুলোর অনুকূলে মোড়ক নিবন্ধন সনদ না থাকায় কফিল উদ্দিন পাড়ায় অবস্থিত মেসার্স জনপ্রিয় কনফেকশনারীকে জরিমানা করা হয়। পণ্য উৎপাদিত উল্লিখিত পণ্যের অনুকূলে জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুন সরকার, ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৪(১)/৪১ ধারায় ১,০০,০০০.০০ (এক লক্ষ মাত্র) টাকা জরিমানা আদায় করেন এবং মোড়ক নিবন্ধন সনদ ও বিএসটিআই’র লাইসেন্স গ্রহণ ব্যাতিত উল্লিখিত পণ্যটির উৎপাদন, বিক্রয় ও বিতরণ হতেও সম্পূর্ণ বিরত রাখতে নির্দেশনা দিয়েছেন।প্রসিকিউটর হিসেবে বিএসটিআই’র কর্মকর্তা এ.এফ.এম হাসিবুল হাসান, ফিল্ড অফিসার (সিএম) এবং উৎপল কুমার, পরিদর্শক (মেট) দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com