বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

ঝিনাইদহে সাপের কামড়ে শিশুর মৃত্যু

Reading Time: < 1 minute

শেখ ইমন,ঝিনাইদহ:
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার গোপালপুর বালিবাজার গ্রামে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও বালিবাজার পাড়ার বাসিন্দা শফিকুল্লাহ জানান, বুধবার রাত সাড়ে ১২টার দিকে গোপালপুর গ্রামের ওহেদ আলী তার মেয়ে টুপা খাতুন(৬) কে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় সাপ তাকে কামড় দেয়। এ সময় শিশুটি চিৎকার করতে থাকলে ওহেদের ঘুম ভেঙ্গে যায় এবং মেয়ের কোমরে সাপ পেঁচানো অবস্থায় দেখে তিনি সাপটিকে ছুড়ে ফেলে দেন। পরে ঝাড় ফুক করা অবস্থায় রাত ১টার দিকে শিশুটির মৃত্যু হয়। মহেশপুর পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ওয়ার্ডের বাসিন্দা ওহেদ মেয়েকে নিয়ে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে মৃত্যু হয়েছে। মেয়েটি প্রথম শ্রেণীতে পড়তো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com