বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন

News Headline :
পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন

শ্যামনগরে যীশু নাম আশ্রমে বড়দিন পালিত

শ্যামনগর যীশু নাম আশ্রমে বড়দিন উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করছেন ইউএনও শামসুজ্জাহান কনক

Reading Time: < 1 minute

রনজিৎ বর্মন, শ্যামনগর সাতক্ষীরা :

সাতক্ষীরার  শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি যীশু নাম আশ্রমে বৃহস্পতিবার(২৫ডিসেম্বর) বড় দিন উপলক্ষে সন্ধ্যায় প্রার্থনা, মোমবাতি প্রজ্জলন, আলোচনাসভা, বাইবেল পাঠ সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।যীশু নাম আশ্রমের প্রধান ফাদার লুইজি পাজ্জির পরিচালনায় প্রার্থনা, বাইবেল পাঠ ও আলোচনাসভা করা হয়।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল ওহাব, সামসের পরিচালক কৃষ্ণ পদ মুন্ডা, শ্রীফলকাটি প্রস্তাবিত আশরাফ ইব্রাহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি গ.ম আব্দুস সালাম আযাদ, শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক দিপংকর বিশ্বাস, রাম প্রসাদ মুন্ডা প্রমুখ।
দিবসটি উপলক্ষে যীশু নাম আশ্রমটি বর্ণিল সাজে সজ্জিত করা হয়।এছাড়া বড়দিন উপলক্ষে শ্যামনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যীশু নাম আশ্রমের ১০ জন শিশুর মধ্যে বুধবার সন্ধ্যায় শীতবস্ত্র বিতরণ করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ রাশেদ হোসাইন, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান, উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com