বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

টানা ২ মাস পর রামেকে উপসর্গে ১ জনের মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গে এক জনের মৃত্যু হয়েছে। টানা ২ মাস পর রাজশাহীতে করোনা উপসর্গে কারো মৃত্যু হলো।
এর আগে সর্বশেষ গত মে মাসের প্রথম সপ্তাহে এক জনের মৃত্যু হয়েছিল। বুধবার (১৩ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী। তিনি বলেন, রামেক হাসপাতালের ৩০ নম্বর ওয়ার্ডে করোনা উপসর্গে এক জনের মৃত্যু হয়েছে। তিনি পুরুষ। তার বয়স সত্তরের বেশি। রাজশাহী জেলার বাসিন্দা ছিলেন তিনি।
শামীম ইয়াজদানী বলেন, মৃত ব্যক্তি অসুস্থ হয়ে প্রথমে হাসপাতালের ১৬ নম্বরে ভর্তি হয়েছিলেন। করোনা উপসর্গ থাকায় তাকে পরে ৩০ নম্বর ওয়ার্ড স্থানান্তর করা হয়। কিন্তু পরীক্ষার আগেই তার মৃত্যু হয়েছে।
বর্তমানে রামেকে সেন্ট্রাল অক্সিজেন যুক্ত ৩০ নম্বর ওয়ার্ডে ২৪টি শয্যা রয়েছে। সেখানে করোনা সন্দেহভাজন ২ জন রোগী ছিলেনে। এক জনের মৃত্যু হওয়ার পর সেখানে এখন একজন রোগী ভর্তি আছেন।
এদিকে, মঙ্গলবার (১২ জুলাই) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে ৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। বর্তমানে রাজশাহী জেলায় করোনা শনাক্তের হার বেড়ে ১৩ দশমিক ৬৯ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com