মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

ডোমারে ট্রাক ও ব্যাটারি চালিত মিথিলার সংঘর্ষে নিহত ১ আহত ২

ডোমারে ট্রাক ও ব্যাটারি চালিত মিথিলার সংঘর্ষে নিহত ১ আহত ২

Reading Time: < 1 minute

মোঃ সাহিদুল ইসলাম, নীলফামারী :
নীলফামারীর ডোমারে দ্রুতগতির ট্রাক ও ব্যাটারিচালিত মিথিলার সংঘর্ষে ভোলা (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। মঙ্গলবার (১৭ই ডিসেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়ন পরিষদ বাজার সংলগ্ন ডোমার-দেবীগঞ্জ সড়কে দুর্ঘটনাটি ঘটে। এতে একজন নিহত ও দুজন গুরুতর আহত হন। আহতদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। জানা যায়, আনুমানিক সকাল পৌনে ১০টায় ডোমারের দিকে ব্যাটারিচালিত মিথিলাটি ইউনিয়ন পরিষদ বাজার আসলে দেবীগঞ্জ গামী দ্রুতগতির একটি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ভোলা নামের ঐ ব্যক্তিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। নিহত মোঃ ভোলা (৩৮) পঞ্চগড়ের বোদা উপজেলার চিলাপাড়া এলাকার মৃত আজমল হোসেনের পুত্র। এছাড়া আহতরা হলেন- পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার মেকারপাড়া এলাকার মৃত আফজাল হোসেনের পুত্র জমশের আলী (৪৫) ও বোদা উপজেলার চিলাপাড়া এলাকার জামাল মিয়া (৫০)।
সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত সহ ডোমার থানা সুত্রে জানা যায়, আহতদের একজন মৃত্যুবরণ করেন। বাকিরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। দুর্ঘটনার শিকার ব্যাটারিচালিত মিথিলাটি উদ্ধার করা গেলেও ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com