বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

তাড়াশে চা বিক্রেতাকে মাদকাসক্ত পরিচয়ে বেধরক পেটালেন কয়েকজন যুবক

Reading Time: < 1 minute

সাব্বির মির্জা সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের তাড়াশে নিরীহ চা বিক্রেতাকে মাদকাসক্ত পরিচয়ে রাতের আধারে হামলা চালিয়ে বেধরক পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় কয়েকজন যুবক। ঘটনাটি ঘটেছে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের নাদো সৈয়দপুর বাজারে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় লিখিত অভিযোগে চা বিক্রেতা আব্দুল হামিদ জানিয়েছেন, ১৮মে মঙ্গলবার দিবাগত রাতে নাদোসৈয়দপুর বাজারে প্রতিদিনের ন্যায় চা বিক্রি করছিলাম। এমন সময় রাত আনুমানিক ১১টা দিকে স্থানীয় যুবক নয়ন (২৫), হাসান (২৬), মিঠু (২৭), বাবু ইসলাম (২২), রাকিবুলসহ (২৭) বেশ কয়েক জন লাঠি সোঠা,কাঠের বাটাম,নিয়ে মাদকাসক্তি পরিচয়ে আমাকে বেধর মারপিঠ করে। আমার আর্তচিৎকারে লোকজন এগিয়ে আসলে তারা তাদের বলে সে মাদকাসক্ত তাকে পুলিশে দিতে হবে। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে মাদকের বিষয়ে কোন কিছু সনাক্ত করতে না পেরে চলে যান। পরে পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদিকে আহতের বোন শারমিন (২৯) বলেন, তার ভাইকে নির্মমভাবে পেটানোর সময় সে ডাক-চিৎকার করতে থাকেন। তখন আমরা ঘর থেকে বের হয়ে তাকে বাঁচানোর চেষ্টা করি। কিন্তু তারা আমি ও আমার ভাতিজী মিমকে (১৫) টানাহেচরা করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন অভিযোগ পেয়েছি আইনঅনুযায়ী ব্যাবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com