শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন

News Headline :
অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোলেনি : বিএমএসএফ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত আলোকচিত্রী পাবনার  সন্তান  পরাগ  পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন

দৌলতদিয়া পাটুরিয়া আরিচা এবং কাজীরহাট নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ

Reading Time: < 1 minute

রাজু আহমেদ রাজবাড়ী:
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ রুটে লঞ্চ চলাচল বন্ধ বৈরি আবহাওয়ার কারণে। বন্ধ রয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজীরহাট নৌরুটে লঞ্চ চলাচল। মঙ্গলবার (২৫ মে) বিকাল ৫টার পর থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে এ দুটি রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। বিআইডব্লিউটিএর আরিচা কার্যালয়ের ট্রাফিক ইন্সপেক্টর আফতাব হোসেন বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। নদীতেও সৃষ্টি হয়েছে বড়-বড় ঢেউয়ের। এর ফলে দুর্ঘটনা এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে। লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকারি নির্দেশে সোমবার (২৪ মে) থেকে সারাদেশের মতো পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়। কিন্তু একদিন না যেতেই বৈরি আবহাওয়ার কারণে আবারও বন্ধ হয়ে লঞ্চ সেবা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com