সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

News Headline :
বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের পাবনার ভাঙ্গুড়ায় সড়কের পাশ থেকে বৃদ্ধ এক নারীর মরদেহ উদ্ধার অতিরিক্ত অ্যালকোহল সেবনে রামেকে ৩ জনের মৃত্যু ! ধোপাঘাটায় উদ্বেগ ও নিরাপত্তা দাবি ইসি নির্দেশনায় গণভোটে নিরপেক্ষ ভূমিকার কথা স্মরণ করালেন জনপ্রশাসন সচিব পাবনায় সাবেক ছাত্রদল নেতার আগমন উপলক্ষে সংবর্ধনা ও সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীর সমাবেশে তারেক রহমানের আগমন ঘিরে বৃহত্তর প্রচার মিছিল অনুষ্ঠিত ভোটের আড়ালে তথ্য-সন্ত্রাস: জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে একাত্তরের অপশক্তির ভয়ংকর খেলা নির্বাচনে তথ্যের স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার সত্যি না গুজব ? নেট দুনিয়ায় ভাইরাল হওয়া চাঞ্চল্যকর অভিযোগ

সত্যি না গুজব ? নেট দুনিয়ায় ভাইরাল হওয়া চাঞ্চল্যকর অভিযোগ

সত্যি না গুজব ? নেট দুনিয়ায় ভাইরাল হওয়া চাঞ্চল্যকর অভিযোগ সত্যি না গুজব ? নেট দুনিয়ায় ভাইরাল হওয়া চাঞ্চল্যকর অভিযোগ

Reading Time: 2 minutes

এহতেশাম ইসলাম, বিশেষ প্রতিনিধি:

গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি চাঞ্চল্যকর অভিযোগ ভাইরাল হয়েছে । বাংলাদেশের একটি ইসলামী দলের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার আইডি কার্ড (NID) ও বিকাশ নম্বর সংগ্রহ করছেন। অভিযোগ উঠেছে, সংগৃহীত প্রতিটি ভোটার আইডি কার্ডের বিপরীতে সংশ্লিষ্ট বিকাশ নম্বরে এক হাজার টাকা প্রদান করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই দলটির নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে দেশের বিভিন্ন স্থানে বাকবিতণ্ডার খবরও পাওয়া যাচ্ছে।

এদিকে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে, বাংলাদেশের এই ইসলামী দলটি মধ্যপ্রাচ্যের একটি প্রভাবশালী ইসলামী দেশ থেকে ব্যাপক আর্থিক সহায়তা পেয়ে থাকে। একাধিক সূত্র আরও নিশ্চিত করেছে যে, মধ্যপ্রাচ্যের ওই দেশটি বাংলাদেশের এই ইসলামী দলকে ক্ষমতায় আনার জন্য বড় আকারের আর্থিক অনুদান দিচ্ছে। এরই ধারাবাহিকতায়, দলটি ওই দেশ থেকে আরও বেশি আর্থিক সুবিধা গ্রহণের উদ্দেশ্যে বাংলাদেশের ভোটারদের কাছ থেকে ভোটার আইডি কার্ড ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। একাধিক সূত্র থেকে জানা যায়, মধ্যপ্রাচ্যের ওই দেশটি প্রতিটি আইডি কার্ডের বিপরীতে এক হাজার রিয়াল প্রদান করছে। অথচ এই দলটি প্রতিটি আইডি কার্ডের বিপরীতে বাংলাদেশি মুদ্রায় মাত্র এক হাজার টাকা প্রদান করছে বলে অভিযোগ উঠেছে।

এই আর্থিক বৈষম্য এবং অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে খোদ ওই দলের নেতা-কর্মীরাই নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়ছেন। অভিযোগ উঠেছে, দলের হাইকমান্ড বিদেশি সাহায্যের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। এতদিন বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ ক্ষোভ বিরাজ করলেও, এখন তা প্রকাশ্যে কোন্দলে রূপ নিয়েছে। দলীয় নেতৃবৃন্দের মধ্যে এই দ্বন্দ্ব চরম আকার ধারণ করায় ইতিমধ্যে কিছু নেতা-কর্মী ভোটের প্রচারণার মাঠের বাইরে অবস্থান করছেন। কেউ কেউ প্রকাশ্যে অথবা গোপনে দলের বিরোধিতা করছেন। যা রীতিমতো দলটির অভ্যন্তরে অসন্তোষের দানা বেঁধে উঠেছে।

সাধারণ নেতা-কর্মীরা মনে করছেন, দলের টাকা যদি হাইকমান্ডের নেতৃবৃন্দ আত্মসাৎ করেন, তাহলে ভোটের মাঠে তাদের ভরাডুবি হবে। অন্যদিকে, সাধারণ কর্মীদের অভিযোগ, তারা বাড়ি বাড়ি থেকে ভোটার আইডি কার্ড সংগ্রহ করছেন, অথচ সেই সব ভোটার আইডি কার্ডের জন্য বরাদ্দকৃত টাকা সিনিয়র নেতারা মেরে খাচ্ছেন। এ কারণে অনেক সাধারণ কর্মী ও সমর্থক ভোটের মাঠ থেকে সরে গিয়ে নীরবতা পালন করছেন। অন্যদিকে, বিদ্রোহী গ্রুপটি অর্থ আত্মসাতের বিষয় নিয়ে নেতাদের সঙ্গে সরাসরি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। অর্থ আত্মসাতের এই বিষয় নিয়ে ওই দলের নেতা-কর্মীদের মধ্যে যেকোনো সময় বড় ধরনের কোন্দল বা রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ফলস্বরূপ, ভোটের মাঠে ইতিমধ্যে তাদের ভরাডুবির আশঙ্কা দেখা দিয়েছে। এর পরিণতিতে, ওই ইসলামী দলের কর্মী-সমর্থকেরা এখন কোনো ভোটারের কাছে ভোটার আইডি কার্ড চাইতে গেলেই প্রতিবাদসহ তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। এই ঘটনা সামগ্রিকভাবে দলটির নির্বাচনী প্রচারণায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com