বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১১ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

ধর্ষণে পর শারীরিক নির্যাতন রোকসানার মৃত্যুতে রবিবার মানববন্ধন

Reading Time: < 1 minute

নাঈম ইসলাম বাঙালি, বিশেষ প্রতিনিধি :
করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয়ের একাদশ শেনির মেধাবী ছাত্রী মোছাঃ রোকছানা আক্তার (১৭), ৮ই এপ্রিল রোজ শুক্রবার বড় বোনের স্বামীর হাতে ধর্ষণে শিকার হয়| বাড়ি হাইধন খালি, গুজাদিয়া, করিমগঞ্জ।
ছোটবেলায় তার মা মারা যায়। তার বড়বোনের স্বামীর সাথে তাদের পরিবারের সম্পর্ক ভালো নয়।তারই জের ধরে শুক্রবার সকালে কলেজে আসার পথে রোকসানাকে জোর করে তার বোনজামাই নিজের বাড়িতে নিয়ে যায় এবং শারীরিক নির্যাতন সহ ধর্ষণ করে। তারপর অমানবিক আঘাত করে তাকে। এই আঘাত নিয়েই সে পালিয়ে নিজের বাড়িতে যায় এবং সব খুলে বলে। ক্রমে তার শারীরিক অবস্থা খারাপ হলে পরিবারের লোকজন তাকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এমন অমানবিক নির্যাতন ও নিঃসঙ্গভাবে রোকসানার মৃত্যুতে এলাকার সাধারণ জনগণ ক্ষুব্ধ হয়ে তীব্র নিন্দা জানাচ্ছে। ১২ ঘন্টা, আগামী ১২ ঘন্টার ভীতরে যদি এই ধর্ষককে আইনের আওতায় না আনা হলে করিমগঞ্জ বাসী বসে থাকবে না এমনই উক্তি জনগণের।
তারই প্রেক্ষিতে আগামী রবিবার করিমগঞ্জ সরকারি মহাবিদ্যালয় এর সকল শিক্ষার্থী ধর্ষক এর সর্বোচ্চ শাস্তির দাবিতে বিরাট মানববন্ধন এর ডাক দিয়েছে বিক্ষুদ্ধ জনতা, করিমগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সামনে। করিমগঞ্জের সর্বস্থরের লোকজনকে এই মানববন্ধন এ অংশ নেওয়ার জন্য বিনতি অনুরোধ জানাচ্ছে তারা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com