মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

ধুনটে একই দিনে পানিতে ডুবে শিশু ও বৃদ্ধের মৃত্যু

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া:
বগুড়া জেলার ধুনট উপজেলায় বুধবার (১৮মে) একই দিনে পৃথক ভাবে পুকুরে ও খালের পানিতে ডুবে এক শিশু এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
ধুনট থানার বরাতে জানাযায়, মৃত বরনকারী দুজন হলেন ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়া জান গ্রামের শামিম মন্ডলের শিশু ছেলে ইয়াসিন (০৭) ও গোপাল নগর ইউনিয়নের চরগোপালনগর গ্রামের মৃত জলিল বক্সের ছেলে বৃদ্ধ শাহ আলম (৭৫)।
ধুনট থানার এস আই রুহুল আমিন বলেন কয়েকদিন আগে শিশু ইয়াসিন তার মা-বাবার সাথে নানাবাড়ি মানিকপোটল বেড়াতে আসেন। ঘটনার দিন ইয়াসিন দুপুরে ঐ পুকুরপাড়ে খেলা করছিল। হঠাৎ ইয়াসিনকে পুকুরপাড়ে খেলাধুলা করতে না দেখে খোঁজ পরে সবার এবং দুই ঘন্টা পর ঐ পুকুর থেকে শিশু ইয়াসিনের মৃত দেহ উদ্ধার করে স্থানীয়রা।
ওদিকে চরগোপালনগরের বৃদ্ধ শাহ আলম ঘটনার দিন সকাল থেকেই নিখোঁজ ছিলেন। পরবর্তী সময়ে তার বাড়ির পাশের আড়িয়া মোহন খাল থেকে ভাসমান লাশ উদ্ধার করেন স্থানীয়রা। এব্যপারে ধুনট থানার এসআই মতিউর রহমান বলেন, মৃত শাহ আলম মাঝে মাঝে ঘরের মধ্যেই পায়খানা করে ফেলতো এবং এই খালে নেমে পরিস্কার হয়ে আসতো। ধারনা করা হচ্ছে এরকমি ঐদিন খালের পানিতে নেমে ডুবে গেছে, বৃদ্ধ মানুষ উঠতে পারেনি। মৃত্যুর দুই ঘটনাতেই কারো কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com