শনিবার, ০২ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

ধুনটে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গলশোভা যাত্রা

Reading Time: < 1 minute

মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট বগুড়া :

ধুনটে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে। শুক্রবার (১৯ আগষ্ট) উপজেলা পূজা উদযাপন পরিষদ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট শেরপুরের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। শোভাযাত্রা শেষে আলোচনা সভায় এম পি হাবিব বলেন- জাতির পিতা অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখতেন। আজকের বাংলাদেশ তারই স্বপ্নের ফসল। কিছু দুষ্কৃতকারী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্যে হুশিয়ারী উচ্চারণ করে তিনি আরও বলেন – বঙ্গবন্ধুর বাংলাদেশে সাম্প্রদায়িকতার ঠাঁই নাই। পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, পৌর মেয়র এ জি এম বাদশাহ্, উপজেলা ভাইস-চেয়ারম্যান মহসীন আলম, অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আলীম আল রাজি বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক রনি সাহা, সাংগঠনিক সম্পাদক সুজন সাহা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com