বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

নওগাঁর ধামইরহাটে পুর্ব বিরোধের বলি হলো এক হাজার আম গাছ

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন নওগাঁ :
নওগাঁ জেলার ধামইরহাটে রাতের আঁধারে ব্যবসায়ী মো. জিল্লুর রহমানের ১ একর ৪৯ শতাংশ জমিতে রোপণকৃত প্রায় এক হাজার আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
গতকাল শনিবার (২০ মার্চ) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ধনঞ্জয় নগর নামক এলাকায় এ ঘটনা ঘটে। এতে করে তার প্রায় আড়াই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। এ বিষয়ে রবিবার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনা সূত্রে জানা গেছে, ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. জিল্লুর রহমান উপজেলার আগ্রাদ্বিগুন বাজারের একজন সফল কীটনাশক ব্যবসায়ী। চলতি বছরের জানুয়ারি মাসে তিনি একই ইউনিয়নের মাহমুদ নামক এলাকার পিতা মৃত তমিজ উদ্দীন মন্ডলের ছেলে মো. আব্দুর রশীদের থেকে তিন দাগে ১১বছরের দেড় একর জমি লিজ নেন।
উক্ত জমিতে তিনি ২মাস পূর্বে বারী-৪ জাতের ১হাজার আমগাছ রোপণ করেন। এর মধ্যে শনিবার রাতে দুর্বৃত্তরা সকল গাছ কেটে ফেলেন।
এবিষয়ে জিল্লুর রহমান জানান, আমি বাগান লীজ নিয়েছি ১১ বছরের জন্য, আমি জানি ওই লীজকৃত জমির সাথে মালিকপক্ষের কোন ঝামেলা নেই। আমি এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
ধামইরহাট থানার ওসি (তদন্ত) মো. আব্দুল গনি জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com