শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

নওগাঁয় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মর্মান্তিক মৃত্যু

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন,নওগাঁঃ
ন‌ওগাঁ জেলার আত্রাইয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ হাফিজুর রহমান (৫০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
২১ মে,শনিবার সকল সাতটার দিকে উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের আত্রাই সেতুর দক্ষিণ পাশে চার মাথা মোড়ে এ ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া গ্ৰামের মৃত নাছির উদ্দিন ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭ টার দিকে মোঃ হাফিজুর রহমান মোটরসাইকেল চালিয়ে তার নাতিকে স্কুলে রেখে বাড়ি ফিরছিল। পথিমধ্যে উপজেলার আত্রাই সেতুর দক্ষিণ পাশে চার মাথা মোড়ে একটি খালি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা হাফিজুর রহমান গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি হলে তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেলে রাস্তার মধ্যে তার মৃত্যু হয়।
আত্রাই থানার ওসি তদন্ত মোঃ লুৎফর রহমান সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এবং লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে নিহতের পরিবার থেকে কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com