বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

নওগাঁয় বাসের চাপায় ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁ :
নওগাঁ সদর উপজেলায় বিআরটিসি বাসের চাপায় কছিম উদ্দিন (৬৫) নামে এক ভ্যানচালক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।এ ঘটনায় দুমড়ে মুচড়ে যায় ভ্যানটি।
১২ জুলাই,মঙ্গলবার সকাল ১০টায় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বেইলি ব্রিজের পাশে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত কছিম উদ্দিন উপজেলার বলিহার ইউনিয়নের গাজিপুর গ্রামের মৃত কুদরত উল্লাহর ছেলে। স্থানীয় এলাকাবাসীরা জানান, ভ্যানচালক কছিম উদ্দিন ভোলা বাজারে যাত্রী নামিয়ে বাড়ি ফিরছিলেন। নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের বামপাশ থেকে ভ্যান নিয়ে ডানপাশে বেইলি ব্রিজের নিচে পার্শ্ববর্তী রাস্তায় নামার চেষ্টা করছিলেন।
এ সময় নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বিআরটিসি বাস ভ্যানটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই ভ্যানচালক কছিম উদ্দিন মারা যান।
দুর্ঘটনার পর বাসটি রেখে চালক পালিয়ে যান। সংবাদ পেয়ে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিহতের মরদেহ উদ্ধার করে। নওগাঁ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com