বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ভাঙ্গুড়ায় “নকলমুক্ত পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু” প্রত্যেক কেন্দ্র পরিদর্শনে নির্বাহী কর্মকর্তা রাজশাহী নগরীর সময় চত্ত্বরে বাস-অটোরিকশা সংঘর্ষে গৃহবধূ নিহত আহত ২ পাবনায় যানবাহনে তেল নিতে দীর্ঘ সারি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা ভোগান্তি চরমে পাবনায় হাসপাতালের সামনে কিশোরকে কুপিয়ে জখম ৭ জনের নামসহ থানায় অভিযোগ মধুপুরে জমি সংক্রান্ত বিরোধে মারধরের প্রতিবাদে মানববন্ধন জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে কর্মসূচী ঘোষণা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাবনার ভাঙ্গুড়ার কীর্তিমান সূর্যসন্তান এম হোসেন আলী বিদেশের মাটিতে প্রথম পতাকা উত্তোলন করেন বাংলা নববর্ষের শুভেচ্ছা

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় এক চার্জার ভ্যান চালকের মৃত্যু

Reading Time: < 1 minute

নুরুজ্জামান লিটন, নওগাঁ :

নওগাঁ জেলার মান্দায় ভটভটির ধাক্কায় আব্দুল কুদ্দুস (৫০) নামে চার্জারভ্যানের এক চালক নিহত হয়েছেন। গতকাল সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তার বাঁকাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের কালীগ্রাম গ্রামের বাসিন্দা। নিহতের ছেলে সাদেকুল ইসলাম জানান, বাবা আব্দুল কুদ্দুস সোমবার বিকেলে চার্জারভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। সন্ধ্যার আগে দেলুয়াবাড়ি বাসস্ট্যান্ড থেকে ভাড়া নিয়ে চৌবাড়িয়া বাজারে গিয়েছিলেন। রাত সাড়ে ৮টার দিকে সেখান থেকে ফেরার পথে বাঁকাপুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শী আব্দুস সবুর জানান, বাঁকাপুর মোড়ের অদুরে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি ভ্যানচালক আব্দুল কুদ্দুসকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত আব্দুল কুদ্দুসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com