বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার পাবনার ভাঙ্গুড়ার কীর্তিমান সূর্যসন্তান এম হোসেন আলী বিদেশের মাটিতে প্রথম পতাকা উত্তোলন করেন বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

 নাটোরের সিংড়ায় কৃষি জমিতে পুকুর খনন, ৫০ হাজার টাকা জরিমানা

Reading Time: < 1 minute

শহিদুল ইসলাম সুইট, সিংড়া নাটোর :

প্রতিনিধি নাটোরের সিংড়ায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন করায় এক ভেকু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে এ জরিমানা আদায় করেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সিংড়া উপজেলায় অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননের সংখ্যা বেড়ে গেছে। উপজেলা জুড়েই চলছে অবৈধভাবে পুকুর খনন। মাঝেমধ্যে প্রশাসনের অভিযান চললেও রাতের আঁধারে চলে কৃষি জমি নষ্ট করে পুকুর খনন। এমন পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী গুটিয়া বিলে অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননকালে মো. বদিউজ্জামান (৪৮) নামের এক ভেকু ব্যবসায়ীকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন এসিল্যান্ড। সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান বলেন, কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করায় একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com