শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

নানা আয়োজনের মধ্য দিয়ে আরএমপি’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী। বর্ণাঢ্য র‌্যালি-সহ নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপিত হলো আরএমপি’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী।
শুক্রবার (১ জুলাই) বেলা ১১ টায় আরএমপি’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নগরীর ভেড়িপাড়া মোড়ে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ। র‌্যালিটি ভেড়িপাড়া মোড় হতে শুরু হয়ে পুলিশ লাইনস্ েএসে শেষ হয়। র‌্যালিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও ফাঁড়ির পুলিশ সদস্য-সহ আরএমপি পুলিশের ব্যান্ড দল অংশ গ্রহন করে। এর আগে প্রধান অতিথি বেলুন ফেস্টুন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় আরএমপি পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক তাঁর সাথে ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি শেষে প্রধান অতিথি পুলিশ লাইনস্ েবিশেষ রক্তদান কর্মসূচি, অনাবাদী জমিতে সবজি চাষের উদ্বোধন, বৃক্ষরোপণ এবং মৎস্যপোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু হাসান মোহম্মদ তারিক, বিপিএম, প্রিন্সিপাল (এ্যাডিশনাল আইজি), বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী, মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, আরএমপি ও রাজশাহী রেঞ্জ এবং বিভিন্ন জেলার পুলিশ সুপার-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com