শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

নেত্রকোণার হাওড়ের ফসলহানির আশঙ্কা কাটিয়ে উঁচু জমিতে ধান কাটা শুরু হয়েছে

Reading Time: < 1 minute

কামরুল হাসান,ময়মনসিংহ :
নেত্রকোণায় হাওর অঞ্চলের জনগন উৎকন্টা কাঠিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে সক্ষম হয়েছে। কারণ, নদ-নদীর পানি নামতে শুরু করেছে। তাছাড়া হাওরের ৭৬ ভাগ ধান ইতিমধ্যেই কাটা সম্পন্ন হয়েছে। এখন নমুনা শষ্য কর্তনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে উচু জমিতে ধান কাটা।
ঈদুল ফিতরকে সামনে রেখে নমুনা শষ্য কর্তনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে কৃষকরা শুরু করেছে উচু জমিতে ধান কাটা। আবহাওয়া অনুকুলে থাকলে ১০/১২ দিনের মধ্যে সব ধান কৃষকের গোলায় উঠবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এদিকে ভালো ফলন পেয়ে কৃষকরাও দারুণ খুশি।
মানব সভ্যতার কালচার, কৃষ্টির মূল উপকরণ কৃষি। কৃষি কাজের সূচনার মধ্যদিয়েই মানব সভ্যতা গড়ে উঠেছে। কৃষি বিপ্লবের সাথে সাথে মানব সভ্যতার দ্রুত উন্নয়ণ ঘটে। তাইতো প্রকৃতির কবি জীবনানন্দ দাস

লিখেছেন,”ফলন্ত মাঠের ’পরে আমরা খুঁজি না আজ মরণের স্থান,
প্রেম আর পিপাসার গান
আমরা গাহিয়া যাই পাড়াগাঁর ভাঁড়ের মতন;
ফসল—ধানের ফলে যাহাদের মন
ভ’রে উঠে উপেক্ষা করিয়া গেছে সাম্রাজ্যেরে, অবহেলা ক’রে গেছে পৃথিবীর সব সিংহাসন।”

হা্ওর অঞ্চলের কৃষকের ঘর সোনার ধানে গিয়েছে ভরি, তাই তাদের ঘরে ঘরে আনন্দের ছড়াছড়ি। এ বছর নেত্রকোনা জেলায় মোট ১ লাখ ৮৪ হাজার ৮শ ২৮ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে হাওরে আবাদ হয় ৪০ হাজার ৯৬০ হেক্টর। বোরো ধানের প্রায় ৮০ ভাগ ধান কাটা হয়ে গেছে।
এ সময় উপস্থিত ছিলেন, এফ এম মোবারক আলী, উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোণা,শাহজাহান সিরাজ,জেলা প্রশিক্ষন অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নেত্রকোণা, ফায়জুন্নাহার নিপা, আটপাড়া কৃষি কর্মকর্তা, নেত্রকোণাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও কৃষকরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com