বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর পশ্চিমাঞ্চলে উন্নয়নের গতি- আবু মাসুমের নেতৃত্বে নতুন দিগন্ত টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার রায় আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী নেতানিয়াহুর হুমকি, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা জরুরি: নওগাঁ পুলিশ সুপার আগামী শনিবার রাজশাহী যাবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী কেন্দ্র সচিবদের সাথে সভা করতে রাজশাহী আসছেন শিক্ষামন্ত্রী পাবনা জেনারেল হাসপাতালে বেড স্বল্পতার কারনে বারন্দায় থাকতে হচ্ছে রোগী ও স্বজনদের ইরানিরা আনন্দ প্রকাশ আর ইসরায়েলিরা ক্ষোভ এবং হতাশা প্রকাশ করছে

পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি

পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা - এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা - এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি

Reading Time: < 1 minute

ঢাকা: পদযাত্রা নির্বিঘ্ন,

নিরাপদ ও চাঁদামুক্ত রাখতে মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সায়দাবাদ বাস টার্মিনালে। সায়দাবাদ বাস টার্মিনাল মালিক ও শ্রমিক কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। তিনি বলেন, যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করা এবং পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ করা এখন সময়ের দাবি। এ লক্ষ্যে মালিক, শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

এ সময় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার সারওয়ারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের চাঁদাবাজি প্রতিরোধে কঠোর নজরদারি রাখা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সায়দাবাদ বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি বাতেন এবং মালিক সমিতির মহাসচিব সাইফুলসহ পরিবহন মালিক ও শ্রমিক নেতারা। তারা পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবার মান উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com