শনিবার, ৩০ মে ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা: স্বামী গ্রেফতার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর দূর্গাপুরে শ্বশুরের সঙ্গে পরকীয়ার ঘটনায় স্ত্রীকে গলা টিপে হত্যা করেন গোলাম মোস্তফা চৌধুরী (২৫)। এ ঘটনায় স্বামী গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে দূর্গাপুর থানা পুলিশ।
রোববার (১০ এপ্রিল) পুঠিয়া উপজেলার বেলপুকুর থানার কামার ধাদাশ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, গত বুধবার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলার বর্ধনপুর গ্রামে বাবার সঙ্গে পরকীয়ার ঘটনায় নিজের স্ত্রীকে গলা টিপে হত্যা করে মোস্তফা। তার আগে মোস্তফা তার বাবাকে কুপিয়ে জখম করেন।
স্ত্রীকে হত্যার অভিযোগে মোস্তফার শ্বশুরবাড়ি থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ঘটনার পর থেকে পলাতক ছিলেন মোস্তফা। রোববার গোপন সংবাদের ভিত্তিতে বেল পুকুর থানার কামার ধাদাস গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com