বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

পাবনায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে প্রান গেল ২ শিক্ষার্থীর ১জনের অবস্থা আশংকাজনক

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা:

পাবনার সাঁথিয়ায় দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) রাত ১২টার দিকে মাধপুর-সাঁথিয়া সড়কের বোয়াইলমারী মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের বন্দিরাম চর গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে রুবেল হোসেন (২২) ও একই গ্রামের ইউনুস আলীর ছেলে যুবরাজ (১৬)৷ আহত আলমাস রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার অবস্থাও আশংকাজনক। রুবেল পাবনা এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ও যুবরাজ এ বছর এসএসসি পাস করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ১২টার দিকে পাবনা বানিজ্য মেলা দেখে বাড়ি ফেরার পথে বোয়াইলমারী বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেয়ার পথে যুবরাজ হোসেন মারা যায়। রুবেল ও আজিজলকে পাবনা জেনারেল হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে রাজশাহী নেবার পথে রুবেল মারা যায়। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এদিকে ২ শিক্ষার্থীর করুণ মৃত্যুতে তাদের পরিবার ও সহপাঠীসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, নিহত অনার্স পড়ুয়া রুবেল হোসেন অত্যান্ত গরীব থাকায় টিউশনী করে নিজে লেখাপড়া করতো ও সংসার চালাতো। একমাত্র ছেলে রুবেলের মৃত্যুতে তার পরিবারটি অসহায় হয়ে পড়লো।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com