বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

পাবনার আটঘরিয়ায় স্বতন্ত্র মেয়র প্রার্থীকে হত্যার হুমকি ও গুলিবর্ষনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদাদাতা, পাবনা:
পাবনার আটঘরিয়ার স্বতন্ত্র পৌর মেয়র প্রার্থী ইশারত আলীকে হত্যার হুমকি ও গুলিবর্ষনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে আটঘরিয়া উপজেলার পৌর বাঐখোলা গ্রামে প্রার্থীর নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন, স্বতন্ত্র প্রার্থী মোঃ ইশারত আলী। তিনি অভিযোগ করে বলেন, আটঘরিয়া পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন তোলার পরদিন, কতিপয় অজ্ঞাত ব্যাক্তি একটি কালো মাইক্রোবাস নিয়ে এসে তার বাড়ির সামনে পর পর কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষন করে। যাবার সময় মেয়র পদে নির্বাচন করা হলে জানে মেরে ফেলা হবে বলে হুমকি দিয়ে চলে যায়। ঘটনার পর আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো অভিযোগ করেন, বর্তমান পৌরসভার মেয়র শহীদুল ইসলাম রতন ও তার ছেলে উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম এর সন্ত্রাসী বাহিনী তাকে হত্যার হুমকি দিচ্ছে এবং ক্ষমতার দাপট দেখিয়ে তার বাড়িতে গুলিবর্ষন করেছে। শুধু তাই নই রতন যাতে একক প্রার্থী থাকে এ জন্য সকল মেয়র প্রার্থীর বাড়িতে বাড়িতে গিয়ে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ করেন। বাপ-বেটার সন্ত্রাসী কর্মকান্ড প্রতিরোধ ও সুষ্ঠ নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশনসহ জেলার আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসকসহ সকল স্থরের সরকারী কর্মকর্তার সু-দৃষ্টি কামনা করেন। তিনি বলেন, আমি উপজেলার ২বারসহ ৫বারের নির্বাচিত চেয়ারম্যান। আমার নির্বাচনের জীবনে এমন সন্ত্রাসী কর্মকান্ড ইতিপুর্বে দেখিনি। রতন-তানভীরের সন্ত্রাসী কর্মকান্ডের ঘটনার তীব্র নিন্দা জানান। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীসহ স্থাণীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com