বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

পাবনার আমিনপুরে স্বামীর হাতে স্ত্রী খুন ! ঘাতক স্বামী গ্রেফতার

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, পাবনা:
ঘাতক স্বামীর হাতে নির্মমভাবে খুন হয়েছে স্ত্রী সাবিনা খাতুন (৩২)। সোমবার রাতে পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকায় সাবিনা খাতুন নামক এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত সাবিনা খাতুনের স্বামী শিপন শেখ কে (৩৮) আটক করেছে আমিন পুর থানা পুলিশ।
নিহত সাবিনা বেড়া উপজেলার রুপপুর ইউনিয়নের পায়কান্দি খানমরিচ এলাকার মৃত নেওয়াজ মোল্লার মেয়ে। এবং নিহত সাবিনাকে হত্যার সন্দেহের আটককৃত শিপন পার্শ্ববর্তী হাটখালি ইউনিয়নের মৃত আকু শেখের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সাবিনা ও শিপনের দশ বছর আগে বিয়ে হয়। তাদের ঘরে তিনটা সন্তানের জন্ম হয়েছে। সোমবার (৪ জুলাই ২০২২ ইং) রাত থেকে সাবিনার কোনো খোঁজ পাচ্ছিল না পরিবারের সদস্যরা। ৫ জুলাই মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূর পেটে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, তাকে হত্যা করা হয়েছে।স্থানীয়দের অভিযোগ, নিহত সাবিনার স্বামী শিপন একজন ভ্যানচালক এবং প্রতি রাতেই জুয়াখেলা তার নেশা । সম্প্রতি তারা একটি কোরবানির পশু (গরু) বিক্রি করেছে। সেই গরু বিক্রির টাকার কারণে নিজ স্ত্রীকে হত্যা করতে পারে শিপন বলে ধারণা করা হচ্ছে। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী সাংবাদিকদের জানান নিহত গৃহবধূর হত্যা বা নিখোঁজের বিষয়ে আমাদের কাছে লিখিত বা মৌখিক কোনো অভিযোগ আসেনি। তবে সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহত গৃহবধূর বাড়িতে গেলে ঘটনাটি রহস্যজনক মনে হয় পরে বাড়ির পাশের ডোবা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।তিনি আরও বলেন, নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে আমরা কথা বলেছি,গৃহবধূর মৃত্যুর কারণ নিয়ে আমরা তদন্ত করছি। আশা করছি খুব দ্রত প্রকৃত ঘটনা বের হয়ে আসবে। নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলার পক্রিয়া চলছে। এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন তাদের সকলকে আইনের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com