শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর পশ্চিমাঞ্চলে উন্নয়নের গতি- আবু মাসুমের নেতৃত্বে নতুন দিগন্ত টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার রায় আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী নেতানিয়াহুর হুমকি, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা জরুরি: নওগাঁ পুলিশ সুপার আগামী শনিবার রাজশাহী যাবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী কেন্দ্র সচিবদের সাথে সভা করতে রাজশাহী আসছেন শিক্ষামন্ত্রী পাবনা জেনারেল হাসপাতালে বেড স্বল্পতার কারনে বারন্দায় থাকতে হচ্ছে রোগী ও স্বজনদের ইরানিরা আনন্দ প্রকাশ আর ইসরায়েলিরা ক্ষোভ এবং হতাশা প্রকাশ করছে

পাবনার ঈশ্বরদীতে জমিনিয়ে বিরোধের জেরে সংঘর্ষ পল্টাপাল্টি অভিযোগ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী পাবনা:
পাবনার ঈশ্বরদীতে জমি জমা নিয়ে বিরোধের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষই পল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে। গতকাল রবিবার দুপুর আনুমানিক পৌঁনে ৩ ঘটিকার দিকে উপজেলার সাড়া গোপালপুর মহান্নবীপাড়া গ্রামে জমিজমা দখলকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধার পরিবারসহ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, উপজেলার সাঁড়া গোপালপুর এলাকার পিতা-মৃত আজিজুল প্রাং এর ছেলে মোঃ রিয়াজুল ইসলাম (৪৫) ও তার ভাই মোঃ ইনামুল হোসেন (৫৫) এবং মৃত বীর মুক্তিযোদ্ধা কুরবান আলী প্রাং এর ছেলে মোঃ রাজন আলী প্রামানিক (২৬), ও তার ভাই সুজন এবং ভাবী লাইলী বেগম (৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল দুই পরিবারের মধ্যে। তারই জেরে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। আহতের পরিবারের সাথে কথা বললে তারা একে অন্যকে দোষারোপ করে এবং জমি তাদের নিজেদের বলে দাবী করেন। আহত মোছা. ববি বাড়িতে হামলার অভিযোগ করে বলেন, আমার দাদা কুরবান আলী একজন বীর মুক্তিযোদ্ধা। অথচ আমরা লাঞ্ছিত হচ্ছি, আমাদের বাড়িতে সন্ত্রাসী হামলা হচ্ছে। আমদের জমি সন্ত্রাসীরা জোর করে দখল করে নিচ্ছে। আমরা এর সঠিক বিচার চাই। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার বলেন, সংঘর্ষের পর এলাকায় ও হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com