এম আর রাসেল হোসাইন ঈশ্বরদী, পাবনা।
পাবনার ঈশ্বরদীতে রুপা খাতুন(৩০ )নামের এক বাকশ্রবন প্রতিবন্ধী মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার ১৫ই সেপ্টেম্বর সন্ধ্যার দিকে উপজেলার চরররুপপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রূপা খাতুন চররূপপুর গ্রামের অবসরপ্রাপ্ত বিডিআর কনস্টেবল আব্দুল বাড়ি মেয়ে। নিহতের পিতা আব্দুল বাড়ি জানান, আমার মেয়ে বাকশ্রবন প্রতিবন্ধী তার দুর্বলতার সুযোগ নিয়ে গত ০৩/০৫/২২ তারিখে কোরবান আলী মৃধা ছেলে উজ্জল মৃধা আমার বাসায় ঢুকে আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা করে পরে আমি বাদি হয়ে ঈশ্বরদী থানায় ৯,(৪)(খ) ২০০০ নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩, ধর্ষণের চেষ্টার অপরাধে ঈশ্বরদী থানায় মামলা করি। এরপর ঈশ্বরদী থানা পুলিশ উজ্জ্বল মৃধা কে আটক করে তাকে (১৭মে)পাবনা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেন।এরপর জামিনে মুক্তি পেয়ে আমার মেয়েকে হুমকি ধামকি দিতে থাকে । আর এলাকার মানুষের বিভিন্ন ধরনের কথার কারনেই আমার মেয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেন । তিনি আরো বলেন আমার মেয়ে উজ্জ্বল মৃধা হুমকি ও এলাকাবাসীর কুটুক্তি কর কথার জন্য আমার মেয়ে আত্মহত্যা করেছেন। এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার মেয়ের হত্যাকারীদের সঠিক বিচারের দাবী জানাই। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় খবর পাওয়ার পর লাশটি উদ্ধার করে পাবনা মর্গে পাঠানো হয়েছে।