সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

পাবনার কাশমেরী ফুড গার্ডেনের ইফতার খেয়ে ৯ বিচারকসহ ৩০জন অসুস্থ্য মালিক গ্রেফতার

Reading Time: 2 minutes

নিজস্ব সংবাদদাতা, পাবনা:
পাবনা শহরের অভিজাত রেস্টুরেন্ট কাশমেরী ফুড গার্ডেনের ইফতার খেয়ে জেলার চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের ৯ বিচারকসহ অন্তত ৩০ জন অসুস্থ হয়েছেন। অসুস্থদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর, তাদেরকে বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এঘটনায় অভিযুক্ত মালিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়। এর আগে বুধবার সন্ধ্যায় পাবনা কোর্ট চত্বরে পাবনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের এক বিচারকের বিদায় অনুষ্ঠান উপলক্ষে বিদায় ও ইফতার খেয়ে অসুস্থের এঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- শহরের রুপকথা রোডের কাশমেরী ফুড গার্ডেনের স্বত্ত্বাধিকারী হাসানুর রহমান রনি, ম্যানেজার সাব্বির হোসেন ও নাজমুস সাদাত মাসুদ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর ৩৩ ধারায় মামলা দায়ের করে বৃহস্পতিবার রাতেই কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, বুধবার সন্ধ্যায় পাবনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের একজন বিচারকের বিদায় অনুষ্ঠানকে উপলক্ষে এক বিদায় ও ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট গোলাম কিবরিয়াসহ তার অধীনস্থ আদালতের সকল বিচারক ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সবাই শহরের রূপকথা রোডের কাশমেরী ফুড গার্ডেন থেকে আনা ইফতারির খেলে একে একে সবাই অসুস্থ হয়ে পড়েন। বুধবার রাতে তাদের মধ্যে ৬ জনকে পাবনার শিমলা হাসপাতালে চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা করা হয়। অন্যরা নিজ নিজ বাসায় চিকিৎমসা নিচ্ছেন।

পাবনার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট (এসিজেএম) মো. সাইফুল ইসলাম বলেন, তিনি ও তার স্ত্রী ইফতারের খাবার খেয়ে চরম অসুস্থ হয়ে বেসরকারী এই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিনি নিজে বাদী হয়ে পাবনা সদর থানায় মামলা দায়ের ও গ্রেফতারি পরোয়ানার পর পুলিশ শহরের ওই রেস্টুরেন্টের মালিক, ম্যানেজারসহ তিনজনকে গ্রেফতার করেছে।
পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, শহরের একটি হোটেল থেকে ইফতারি খেলে চিফ জুডিশিয়াল মেজিস্ট্রেট গোলাম কিবরিয়ার সাথে ৯ জন বিচারকসহ অন্তত ৩০ জন অসুস্থ হয়ে পড়ে। তাদের শহরের বিভিন্ন হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনজীবীরা আদালতে মামলা করলে সমন জারির কপি আমাদের হাতে এলে আমরা হোটেল মালিকসহ ৩ জনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। পরে রাতেই তাদেরকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com