সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

পাবনার দাশুড়িয়ায় ডিজিএমকে ব্লাক মেইল করতে গিয়ে অফিস থেকে দৌড়ে পালিয়েছে কয়েকজন সাংবাদিক

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, ঈশ্বরদী, পাবনা:
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -১ দাশুড়িয়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার কে ৫০ হাজার টাকা দিয়ে ব্লাকমেইল করার অভিযোগে থানায় অভিযোগ দাখিল থানায় অভিযোগ ও পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -১ জোনাল অফিস সুত্রে জানা গেছে (১৪ সেপ্টেম্বর) বুধবার সকাল আনুমানিক ১০টায় দাশুড়িয়া পুরাতন ট্রাফিক মোড় এলাকার মোঃ আনিছুর রহমান ওরফে হামেজ উদ্দিনেরপুত্র মোঃ আমিনুল ইসলাম রানা ৩/৪ জন সঙ্গবদ্ধ সাংবাদিকদের সঙ্গে করে অফিসে যায়। সেখানে ৫০ হাজার টাকার একটি বান্ডিল নিয়ে ডেপুটি জেনারেল ম্যানেজার সাজ্জাদুর রহমান কে উৎকোচ প্রদানের অভিনয় করে ছবি তোলার চেষ্টা করে। এসময় আমিনুল ইসলাম কে ধরার চেষ্টা করলে আমিনুল ইসলাম সহ সাংবাদিক পরিচয় দানকারী ব্যাক্তিরা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। এসময় অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা মোঃ আমিনুল ইসলাম ও তার অজ্ঞাত নামা ভাগ্নিনাকে অত্র অফিসের সিরি হতে আটক করে অফিসে নিয়ে আসে। তৎক্ষণাৎ আমিনুল ইসলাম এর ভাগ্নিনা একই অফিসের মিটার টেস্টিং সুপারভাইজার মোক্তালেব হোসেনকে ধাক্কা দিয়ে গুরুত্বর আহত করে। এদিকে অফিস সুত্রে জানা গেছে, আমিনুল ইসলাম দাশুড়িয়া জোনাল অফিসের একজন খেলাপী গ্রাহক ।তার বাবার নামে ৯ লক্ষ্য ৩ হাজার ৯’শ ৪৮ টাকা বকেয়া থাকার কারনে মামলা চলমান রয়েছে। এ ব্যাপারে থানায় সরেজমিনে ডিউটি অফিসার এস আই শ্র শীতল এর সাথে কথা বললে তিনি বলেন দাশুড়িয়া এলাকার এমন কোন তথ্য আমাদের জানা নাই। অথচ পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি -১ দাশুড়িয়া জোনাল অফিসের জেনারেল ম্যানেজার মোঃ সাজ্জাদুর রহমান স্বাক্ষরিত অভিযোগে রিসিভ কপি স্বাক্ষর করেছেন এস আই শ্রী শীতল কুমার । ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকারের সাথে কথা বললে তিনি বলেন এ বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। সেটা তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com