সোমবার, ০৪ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

পাবনার ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

গিয়াস উদ্দিন সরদার, ভাঙ্গুড়া:
উদ্ভাবনী বাংলাদেশ গঠনের লক্ষ্যে “বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্য কে সামনে রেখে ভাঙ্গুড়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মঙ্গলবার (০৭ এপ্রিল) উপজেলা পরিষদের এম হোসেন আলী অডিটরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত জনাব মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবাগত ভাঙ্গুড়া থানা অফিসার ইনচার্জ মোঃ সাকিউল আজম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রেমিও,শিক্ষা কর্মকর্তা মোঃ সেকেন্দার আলী, ইঞ্জিনিয়ার মোঃ রবিউল ইসলাম,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলী,
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম,পরিসংখ্যান কর্মকর্তা মোঃ শাওন হোসেন,প্রোগ্রাম অফিসার মোঃ শাহিনুর রহমান,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামীম হোসেন, ভেড়ামারা উদ্যান একাডেমীর প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ হেদায়েতুল হক এবং মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম সহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বিজ্ঞান মনস্ক সমাজ গঠনে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের অংশ হিসেবে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী চিন্তা ও মেধার পরিচয় তুলে ধরে।
মেলায় বিভিন্ন স্টলে শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন প্রদর্শন করা হয়, যা দর্শনার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com