বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

News Headline :
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও পাবনা সরকারী শহীদ সরকারী বুলবুল কলেজ ক্যাম্পাসে চলছে গানের কনসার্ট বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মধুপুর দৈনিক বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ধানের শীষের প্রচার ও আলোচনা সভা রাজশাহীর নিউমার্কেটের হোটেল কক্ষে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাকাব এমডি’র বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চাইলেন বিএনপি নেতা রবিউল আলম মিলু

পাবনার সাঁথিয়ায় অভিযানে বন্ধ হলো তিনটি ডায়াগনস্টিক সেন্টার

Reading Time: < 1 minute

ফারুক হোসেন, সাঁথিয়া পাবনা :
প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পাবনার সাঁথিয়ায় তিনটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ ও সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৈশাখী অভিযান চালিয়ে সাঁথিয়া পৌর সদরে হালিমা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, নিউ যমুনা ডায়াগনস্টিক সেন্টার ও আতাইকুলার মোহনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে। এ সময় তিনটি ডায়াগনস্টিক সেন্টারে মালিকই প্রতিষ্ঠান বন্ধ করে পলাতক ছিলো। গত বুধবার স্বাস্থ্য অধিদপ্তর ৭২ ঘণ্টার সময় দিয়ে এসব প্রতিষ্ঠানে অভিযান চালানোর নির্দেশ দেন। নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সাঁথিয়া পৌর সদরে হালিমা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখেন সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুল্লাহ আল মামুন খোঁজখবর নিয়ে জানা গেছে, এ প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অভিযানের সময় প্রতিষ্ঠান বন্ধ করে মালিক পলাতক থাকায় ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৈশাখী সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, কাগজপত্র নেই এমন কোনো প্রতিষ্ঠান চালু রাখতে দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com