শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫, আটক ২২ পাবনার ঈশ্বরদীতে ১শ ২০ পিস ইয়াবাসহ একজন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পাবনায় ১৫০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার পাবনায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত আটঘরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার

পাবনার সুজানগরে থানা পুলিশের উদ্যোগে আত্মহত্যা প্রতিরোধে আলোচনা সভা

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান,পাবনা:
পাবনার পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম বিপিএম এর নির্দেশে ও থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের বাস্তবায়নে আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জনসচেতনতা ও প্রচারণা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে পাবনার সুজানগর থানা পুলিশের উদ্যোগে ও বিট পুলিশিং এর আয়োজনে পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের নিউগীর বনগ্রামে জনসচেতনতা প্রচারণা মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এস আই মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও এস আই মনসুর আলীর সঞ্চালনায় বক্তব্য দেন, পৌরসভার কাউন্সিলর আব্দুল হাই, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মেহেদী মাসুদ, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম রোজ, ব্র্যাকের শাখা ব্যাবস্থাপক হুমায়ুন কবির, এ এস আই আতাউর রহমান, ছানোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও মসজিদে ইমাম,ব্যাবসায়ী, সাংবাদিক ও এলাকার সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তরা আত্মহত্যা প্রতিরোধে বিভিন্ন উদাহরণ দিয়ে বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com