বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১১ অপরাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

পাবনার সুজানগরে সয়াবিন তেল মজুত করায় ঘোষ স্টোরকে ১ লাখ টাকা জরিমানা

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান, পাবনা :
পাবনার সুজানগরে অবৈধ ভাবে সয়াবিন তেল মজুমদার ঘোস স্টোরের মালিক দুলাল ঘোস কে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর পৌর শহরের (সিনেমা হল) সংলগ্ন ঘোস স্টোরে অবৈধভাবে সয়াবিন তেল মজুম করার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপরিচালকের অর্পিত ক্ষমতা বলে জেলা প্রশাসক পাবনা কার্যালয়ের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় পাবনা জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: জহিরুল ইসলামের নেতৃ‌ত্বে সুজানগর উপজেলায় তদারকি কার্যক্রম প‌রিচালনা করেন।
অভিযানে সুজানগর বাজারে ঘোষ স্টোর নামক প্রতিষ্ঠানের গুদাম থেকে ১ হাজার ৪শ ৩৫ লিটার খোলা সয়াবিন তেল, ও ১ হাজার ৭ শ ২ লিটার বোতলজাত সয়াবিন তেল অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। পবিত্র ইদ-উল-ফিতরের পূর্বে ক্রয়কৃত এসব তেল মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেন। এসব তেল বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত মুনাফার উদ্দেশ্যে এসব তেল অবৈধভাবে মজুদ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এঁর ধারা ৪০ ও ৪৫ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। বোতলজাতকৃত ১ হাজার ৭শ ২ লিটার তেল ভোক্তাদের মধ্যে ন্যায্য মূলে বিক্রি করা হয়।এ অভিযানে সুজানগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মির্জা ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও আইন শৃঙ্খলা রক্ষায় সুজানগর থানা পুলিশ সহযোগিতা করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com