শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

পাবনায় একটি দেশীয় রিভলবারসহ ২ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি :
অদ্য ২৮/০৮/২০২২ খ্রিঃ তারিখ ১৫.৩৫ ঘটিকায় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার পাবনা থানাধীন উত্তর মাছিমপুর সাকিনস্থ মোঃ মিন্নাত আলী (৫৭), পিতা-মৃত তুফান শেখ এর মালিকানাধীন মুদী দোকানের সামনে’ অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র ব্যবসায়ী ধৃত আসামী ১। মোঃ খোকন বিশ্বাস (৩৫), পিতা-মৃত মুসা বিশ্বাস, সাং-ইসলামপুর ২। মোঃ আমজাদ খাঁ (৫৫), পিতা-মৃত রমজান খাঁ, সাং-নাজিরপুর (কর্মকার পাড়া), উভয় থানা-পাবনা, জেলা-পাবনাদ্বয়’কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক ধৃত আসামীদ্বয়ের নিকট হতে ০১ (এক) দেশীয় রিভলবার, ০২টি মোবাইল, ০২টি সিমকার্ড ও নগদ ৪৫০/- টাকা উদ্ধার করে। ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজস করিয়া নিজেদের গোপন স্থানে দেশীয় প্রযুক্তির মাধ্যমে লোহার বিভিন্ন সরঞ্জামাদির খন্ডিত অংশ দ্বারা অবৈধ অস্ত্র দেশীয় রিভলবার তৈরী করে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহারের উদ্দেশ্যে অত্র এলাকাসহ দেশের বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের নিকট বিক্রয় করিয়া আসছিল। এ সংক্রান্তে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে পাবনা জেলার পাবনা থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

স্বাক্ষরিত/–কিশোর রায়, সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার),ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার
র‌্যাব-১২ সিপিসি-২ পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com