বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

পাবনায় ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রের মৃত্যু

Reading Time: < 1 minute

এম.আর রাসেল হোনাইন, পাবনা :
পাবনার বেড়া উপজেলার আমিনপুরে ট্রেনে কাটা পড়ে নিরব হোসেন (১৭) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুন) সকাল ৮টার দিকে উপজেলার মাশুমদিয়ার রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরব সুজানগর উপজেলার রাণিনগর ইউনিয়নের ভাটিকয়া গ্রামের মো. লিটন সরদারের ছেলে ও ঢাকার উত্তরার একটি স্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল। স্থানীয়রা জানিয়েছেন, নিরব শুক্রবার (২৪ জুন) স্কুল ছুটির পর পুরান মাসুমদিয়ায় নানা আব্দুল হামিদের বাড়িতে বেড়াতে আসে। সকালে ঘুম থেকে উঠে সেতুর পাশে রেললাইনের ওপরে বসে কানে হেডফোন দিয়ে মোবাইলে গান শুনছিল। এ সময় ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রেনটি কয়েকবার হুইসেল দিয়েছিল বলেও জানান স্থানীয়রা। মনির হোসেন নামে এক স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, এখানে এর আগেও কয়েকবার ট্রেন দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। স্থানীয় মানুষদের সচেতনতার অভাবে ও রেল কর্তৃপক্ষের উদাসীনতায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে বলে অভিযোগ করেন তিনি। আমিনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, এ রকম ঘটনা শুনেছি। মরদেহ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কর্মকার বলেন, এ বিষয়ে অভিযুক্ত ঢালারচর এক্সপ্রেস ট্রেনচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com