শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

News Headline :
রাজশাহীর পশ্চিমাঞ্চলে উন্নয়নের গতি- আবু মাসুমের নেতৃত্বে নতুন দিগন্ত টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার রায় আবু সাঈদের মরদেহে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি: আসামিপক্ষের আইনজীবী নেতানিয়াহুর হুমকি, যেখানে প্রয়োজন সেখানে গিয়ে হিজবুল্লাহর ওপর হামলা চালাবে ইসরায়েল মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা জরুরি: নওগাঁ পুলিশ সুপার আগামী শনিবার রাজশাহী যাবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী কেন্দ্র সচিবদের সাথে সভা করতে রাজশাহী আসছেন শিক্ষামন্ত্রী পাবনা জেনারেল হাসপাতালে বেড স্বল্পতার কারনে বারন্দায় থাকতে হচ্ছে রোগী ও স্বজনদের ইরানিরা আনন্দ প্রকাশ আর ইসরায়েলিরা ক্ষোভ এবং হতাশা প্রকাশ করছে

পাবনায় র‌্যাবের অভিযানে ৫২ গ্রাম হিরোইনসহ ৪ জন গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:

৫২ গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য হেরোইন’সহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। অদ্য ১৪ অক্টোবর, ২০২২ তারিখ ১৮.৩০ ঘটিকার সময় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে ‘পাবনা জেলার পাবনা থানাধীন চর আশুতোষপুর গ্রামস্থ রানা ইকো পার্কের ফ্রিজ-বি-রাইডের উত্তর পাশের্^ ইটের রাস্তার উপর’ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ধৃত ১। মোঃ হিরাজুল (৪২), পিতা-মৃত বাবু সরদার, সাং-চর রাণীনগর, ২। মোঃ হালিম খান (৩৮), পিতা-মোঃ নায়েব আলী খান, সাং-বলরামপুর, ৩। মোঃ শমসের আলী সরদার (৩২), পিতা-মোঃ কাশেম সরদার, সাং-পশ্চিম চরবলরামপুর ৪। মোঃ ইসলাম (২৪), পিতা-মোঃ আহাম্মদ প্রামানিক, সাং-পীরপুর, সর্ব থানা-পাবনা, জেলা-পাবনা’দের গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক ধৃত আসামীদের নিকট হইতে ৫২ (বায়ান্ন) গ্রাম হেরোইন, ০১টি মোটর সাইকেল, ০৩টি মোবাইল ফোন, ০৫টি সিমকার্ড এবং নগদ ১,০৭০/- (এক হাজার সত্তর) টাকা উদ্ধার করে। ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন নিজ নিজ হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। এ সংক্রান্তে ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মাদক মামলা দায়ের করা হচ্ছে।

স্বাক্ষরিত/–কিশোর রায়,সিনিঃ সহকারী পুলিশ সুপার,ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com