শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
Reading Time: < 1 minute
প্রেস রিলিজ
র্যাব-১২, সিপিসি-২, পাবনা
৪৭৭ (চারশত সাতাত্তর) পিস অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য ইয়াবা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গত ২৬ অক্টোবর, ২০২২ তারিখ ২৩.৩০ ঘটিকার সময় র্যাব-১২, সিপিসি-২ পাবনার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ‘পাবনা জেলার ঈশ^রদী থানাধীন সাহাপুর ইউনিয়নের বাঁশের বাঁধা গ্রামস্থ বাঁশের বাঁধা হইতে দাশুড়িয়া গামী পাকা রাস্তার উপর যাহা জনৈক মোঃ আব্দুল খালেক (৬৫), পিতা মৃত জবর কামার এর বসতবাড়ীর পূর্ব পাশের্^’ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ধৃত আসামী মোঃ আব্দুর রহিম (৫০), পিতা মোঃ মোজাহার আহাম্মদ, সাং-নাপিতখালী ইসলামপুর, ইউপি-ইসলামপুর, থানা-ঈদগাঁও, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক ধৃত আসামীর নিকট হইতে ৪৭৭ (চারশত সাতাত্তর) পিস অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা, ০১টি মোবাইল ফোন, ০১টি সিম কার্ড উদ্ধার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা নিজ হেফাজতে রেখে নিজ জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।
এ সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে পাবনা জেলার ঈশ^রদী থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।
স্বাক্ষরিত/–কিশোর রায়, সিনিঃ সহকারী পুলিশ সুপার, ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, র্যাব-১২, সিপিসি-২, পাবনা।