শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

পাবনায় র‌্যাবের অভিযানে ইয়াবা ও হিরোইনসহ ১জন গ্রেফতার

Reading Time: < 1 minute

প্রেস বিজ্ঞপ্তি:
র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা। ৩২গ্রাম হেরোইন, ৪পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট,৩গ্রাম গাঁজা এবং মোটরসাইকেলসহ ১জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অদ্য ১৬ মে, ২০২২ তারিখ ০৯.১৫ ঘটিকায় সময় র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে পাবনা জেলার পাবনা থানাধীন কবিরপুর সাকিনস্থ মাদক ব্যবসায়ী তৌফিক শেখ (২৫), পিতা-মৃত মিরাজ শেখ এর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ধৃত আসামী ১। মোঃ তিতাস (২৬), পিতা- মোঃ মুকুল হোসেন, সাং-কবিরপুর, থানা-পাবনা, জেলা-পাবনা’কে গ্রেফতার করে। গ্রেফতার পূর্বক ধৃত আসামীর নিকট হতে ৩২ (বত্রিশ) গ্রাম হেরোইন ও ০৪ (চার) পিস অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা, ০৩ (তিন) গ্রাম গাঁজা, মোবাইল ০৩টি ও সিম ০৪টি, নগদ ৪৬,৫৯০/- টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোটরসাইকেল উদ্ধার করে। এছাড়াও উক্ত বাড়ী হতে আইন শৃঙ্খলা বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণের কাজে ব্যবহৃত সিসি ক্যামেরা ও আনুষংগিক সরঞ্জামাদি উদ্ধার করে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ও পলাতক আসামী ২। মোঃ তৌফিক শেখ (২৫), পিতা-মৃত মিরাজ শেখ, ৩। মোছাঃ আশা (২২), স্বামী-মোঃ তৌফিক শেখ, উভয় সাং-কবিরপুর, থানা-পাবনা, জেলা-পাবনাদ্বয় দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য হেরোইন, ইয়াবা, গাঁজা তাহাদের নিজ হেফাজতে রেখে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। ধৃত আসামী এবং পলাতক আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার পাবনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ।

স্বাক্ষরিত/–কিশোর রায়,সহকারী পরিচালক (সহকারী পুলিশ সুপার),ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার, র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com