শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

News Headline :
পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু র‍্যাব ১২’র অভিযানে ১টি বিদেশী বার্মিজগান সহ ২জন আসামী গ্রেফতার পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির

পাবনা ঈশ্বরদীতে ইউপি নির্বাচনে আ’লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীদের দলীয় শৃংখলা ভংগের দায়ে বহিস্কার

Reading Time: < 1 minute

মোঃ রাজিব জোয়ার্দ্দার, পাবনা :
রবিবার (১৪ নভেম্বর) উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই বহিস্কারের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছ।
ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু বহিস্কারের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। বহিস্কৃত চেয়ারম্যান প্রার্থীরা হলেন, লক্ষীকুন্ডা ইউনিয়নের (বিদ্রোহী) আনিস মোল্লা, সাহাপুর ইউনিয়নের এখলাক হোসেন বাবু এবং সাড়া ইউনিয়নের জুয়েল চৌধুরী।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি নায়েব আলী বিশ্বাস জানান, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক তিন ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বহিস্কার করা হয়েছে। সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু বলেন, দলীয় শৃংখলা ভংগের অপরাধে দলের সকল পর্যায়ের পদ ও পদবী থেকে এই বিদ্রোহী প্রার্থীদের বহিস্কারের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তিনি আরও জানান, আওয়ামীলীগ ও কোন অংগ সংগঠনের সাথে বিদ্রোহীদের আর কোন সম্পর্ক নেই। আগামী ২৮ নভেম্বরের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নেয়ার জন্য নৌকা প্রতীকের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহব্বান জানিয়েছেন। সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র ইসাহক আলী মালিথা, আওযামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, আকরাম হোসেন, হবিবুল ইসলাম হব্বুল, সাহাব উদ্দিন, লক্ষীকুন্ডার প্রার্থি আনিসুর রহমান শরীফ, জেলা কমিটির বশির আহমেদ বকুল, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, পাকশীর সাইফুল আলম বাবু মন্ডল, সাঁড়ার জমসেদ আলী সরদার, সাঁড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী এমদাদুল হক রানা সরদার, সাহাপুরের প্রার্থী আকাল উদ্দিন সরদার, আতিয়ার রহমান ভোলা, ছলিমপুরের প্রার্থী আব্দুল মজিদ বাবলু মালিথা, নায়েক মোহাম্মদ আব্দুল কাদের, পাকশীর চেযারম্যান প্রার্থী সাইফুজ্জামান পিন্টু, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস , মুলাডুলির কামাল হোসেন মিঠু প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com