শনিবার, ০২ মে ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

পাবনা জেলা যুবদলের আহবায়ক কমিটি ঘোষনা

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনা :

পাবনা জেলা যুবদলের ২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা করেছে কেন্দ্রিয় যুবদল। ১৩ অক্টোবর কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মোন্না স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোঃ ইলিয়াস আহমেদ হিমেল রানাকে আহবায়ক ও মনির আহমেদকে সদস্য সচিব করে ২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন। আগামী ৩০দিনের মধ্যে  ৩১ সদস্য বিশিষ্ট জেলা আহবায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় কমিটিতে জমা দিতে নির্দেশ প্রদান করা হয়। জেলার বিভিন্ন উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবদলের নেতা-কর্মীরা নব ঘোষিত কমিটিকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা দিয়েছেন। সেই সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এবং কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আহবায়ক হিমেল রানা ও সদস্য সচিব মনির আহমেদ।নব ঘোষিত জেলা কমিটির ২ নেতৃবৃন্দ  পাবনা জেলা বিএনপি’র সাথে সমন্বয় করে আগামীদিনে স্বৈরাচার সরকারের পতন ও তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন এবং ব্যালটের মাধ্যমে ভোট গ্রহনের আন্দোলনে এক যোগে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যাক্ত করেন ।উল্লেখ্য ইতিপুর্বে হিমেল রানা জেলা ছাত্রদলের সভাপতি ও মনির আহমেদ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com