বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

News Headline :
পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ত্রিমাত্রিক সাঁড়াশি অভিযান!

পাবনা ডিবি পুলিশের অভিযানে যৌন উত্তেজক সিরাপসহ নকল খাদ্য সামগ্রি জব্দ

Reading Time: 2 minutes

এম.আর রাসেল, নিজস্ব সংবাদদাতা :
পাবনা গোয়েন্দা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, নকল স্যালাইন, সিভিট, টেস্টি স্যালাইনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী জব্দ করা হয়েছে।
বুধবার (৩০ মার্চ) রাতে জেলা সদরের ভাড়ারা ইউনিয়নের নলদাহ বাজার সংলগ্ন এলাকায় হ্যাপি ফুড এন্ড বেভারেজ ও ব্রাদার্স ফুড এন্ড কেমিক্যাল নামে যৌথ নামীয় এই প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়।
মানবদেহের জন্য ক্ষতিকারক যৌন উত্তেজক পানীয়সহ নানা খাদ্য সামগ্রি উৎপাদন করতো এ দুটি প্রতিষ্ঠান।
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাওসার আহম্মেদ এই অভিযানে ভ্রাম্যমান আদালতের দায়িত্ব পালন করেন। এ সময় উক্ত দুটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা আর্থিক জরিমানাসহ বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ, নকল স্যালাইন, সিভিট, টেস্টি স্যালাইনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী জব্দ করা হয়।
পাবনা সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রোকনুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোঃ মহিবুল ইসলাম খানের নির্দেশে এই কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। এই প্রতিষ্ঠানটিতে এর আগেও অভিযান চালিয়ে আর্থিক জরিমানা করা হয়েছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর গোপনে আবারো তারা মানবদেহের জন্য ক্ষতিকারক বিভিন্ন প্রকারের যৌন উত্তেজন সিরাপ ও নকল স্যালাইনসহ বিভিন্ন ধরনের মালামাল তৈরি করে বাজারজাত করে আসছিল। প্রতিষ্ঠানটি জেলা সদরের স্বপন বসাকের ছেলে সৌহার্দ্য বসাক সুমন ও শেখ আকবর আলীর ছেলে শেখ অব্দুল্লাহ আল মামুনের যৌথ নামীয় প্রতিষ্ঠান বলে জানা যায়। তবে মালিক পক্ষের কাউকে সেখানে পাওয়া যায়নি। নকল মালামাল তৈরির জন্য প্রতিষ্ঠানটি আর্র্থিক জরিমানাসহ কারখানা সিলগালা করা হয়েছে। একইসঙ্গে জব্দকৃত মালামাল পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে। ল্যাব টেস্টে পরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই নকল কারখানা পরিচালনাকারীরা হলেন পৌর এলাকার শালগাড়িয়া মহল্লার মৃত শেখ সুবহানের ছেলে মোঃ বাবু, চকপৈলানপুর মহল্লার মোঃ গোলাম মোস্তফার ছেলে মোঃ মাসুদ রানা, নাজিরপুর এলাকার মোঃ রয়েস সরদারের ছেলে মোঃ ফরিদুল ইসলাম ফরিদ।
অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খন্দকার, পরিদর্শক মো. জিন্নাত সরকার, অসিত কুমার বসাক, উপ-পরিদর্শক সাগর কুমার সাহাসহ জেলা গোয়েন্দা পুলিশের একাধিক সদস্য অংশ নেন।
নকল মালমাল গুলো জব্দ, এবং যৌন উত্তেজক সিরাপ প্রস্তুত করার দায়ে জেলা গোয়েন্দা শাখা, পাবনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com